যোগ দেওয়ার ৩৬ দিন পর সভায় বসলো হাবিবুল আউয়াল কমিশন
নির্বাচন কমিশনে (ইসি) যোগ দেওয়ার ৩৬ দিন পর প্রথম সভায় বসলো কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১১টায় সভায় বসেছে নতুন ইসি। ২৬ ফেব্রুয়ারি নতুন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরের দিন শপথ নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইসিতে যোগ দেয় কমিশন। সেই হিসেবে ৩৬ দিন পর প্রথম সভায় বসলো নতুন এই কমিশন। সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
১১:৪৪ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার